সর্বশেষ

6/recent/ticker-posts

শনিবার রাতে ৪ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

কুয়াকাটায় ইন্টারনেট সেবায় রক্ষণাবেক্ষণ: শনিবার ৪ ঘণ্টা বিঘ্নিত হতে পারে পটুয়াখালীর কুয়াকাটায় শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইন্টারনেট সেবায় রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য ৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বা ধীর গতির সম্মুখীন হতে পারে ব্যবহারকারীরা। বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি) শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল সিস্টেম SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়ামের মাধ্যমে শনিবার দিবাগত রাত ২টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা সাবমেরিন কেব্‌লের লাইটিং ফিল্টার স্থাপন করা হবে। এ সময় SMW5 সাবমেরিন কেব্‌লের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। তবে, একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে SEA-ME-WE-4 (SMW4) সাবমেরিন কেব্‌লের সার্কিটগুলো যথারীতি চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীর গতির সম্মুখীন হতে পারেন অথবা সেবায় বিঘ্ন ঘটতে পারে। বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ