সর্বশেষ

6/recent/ticker-posts

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: লক্ষ্য ইসরায়েল।

 



  ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য প্রকাশ করেছে।

এদিকে, বিবিসির খবর অনুযায়ী, ইসরায়েলজুড়ে সাইরেন বাজছে এবং নাগরিকরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালীন রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা যায়।

বার্তাসংস্থা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট হতে দেখা গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরান প্রায় এক শ’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি বার্তায় নাগরিকদের সতর্ক থাকতে বলেছে এবং স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, "সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে।"

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে, ইরান থেকে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করতে বলা হয়েছিল।

লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর এর বদলা নেয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ