সর্বশেষ

6/recent/ticker-posts

বিদায়ের মুহূর্তে সাকিবকে বিশেষ উপহার দিয়েছেন কোহলি।


ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব চেয়েছিলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের মাধ্যমে তার টেস্ট ক্যারিয়ার শেষ করতে। এই উপলক্ষে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছিলেন তিনি, কিন্তু বিসিবি সভাপতি তা প্রত্যাখ্যান করেন। ফলে মনে করা হচ্ছে, কানপুরে ভারতের বিরুদ্ধে খেলা টেস্টই হবে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট। আজ ভারতের বিপক্ষে ম্যাচ শেষে টাইগার অলরাউন্ডারকে তার ব্যাট উপহার দেন বিরাট কোহলি। এটি হতে পারে সাদা পোশাকে সাকিব ও কোহলির শেষ দেখা।

মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্টের শেষ দিনে এসে ভারতের কাছে সিরিজ হারল টাইগাররা। হারের পাশাপাশি সাকিবের অবসর ঘিরে সৃষ্টি হয় এক অনুভূতির পরিবেশ, কারণ এটি হয়তো সাকিবের শেষ টেস্ট ম্যাচ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়, দুই দলের খেলোয়াড়রা বাউন্ডারি লাইনে গোল হয়ে দাঁড়িয়ে আছেন। সেই মুহূর্তে কোহলি নিজের ব্যাট নিয়ে প্রবেশ করেন এবং সাকিবের কাছে গিয়ে ব্যাটটি তুলে ধরেন। পরে ব্যাটটি সাকিবের হাতে তুলে দিয়ে, বন্ধুর মতো তার কাঁধে হাত রেখে কিছুক্ষণ খোশমেজাজে কথা বলেন তারা।

এর আগে, সাকিব আল হাসান তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন সর্বশেষ বিশ্বকাপে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ